মালদা

বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে সুশাসন সপ্তাহ উদযাপন উপলক্ষে রুগীদের ফল বিতরণ ও সাফাই অভিযান মৌলপুর হাসপাতালে

অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন ও সু-শাসন সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ পুরাতন মালদার মৌলপুর হাসপাতাল চত্বরে সাফাই অভিযান করা হয় বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে। এরপর হাসপাতালে রুগীদের মধ্যে ফল বিতরণ করা হয়। আজ এই কর্মসূচীতে নেতৃত্ব দেন  বিজেপির যুব মোর্চার সভাপতি সুমন্ত দাস। তিনি জানান, প্রতি বছর তারা এই কর্মসূচী করেন। তাই প্রতি বারের ন্যায় এবছরও তারা উদ্যোগ নিয়ে হাসপাতালের রুগীদের ফল বিতরণ ও হাসপাতাল চত্বরে সাফাই অভিযান করছেন। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/MihirC98edE